মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের
স্টাফ রিপোর্টার :
বিএনপি কর্মী থেকে ছাত্রলীগের সভাপতি ও জুলাইয়ের সমন্বয়ক হওয়ার অভিযোগ, বাদ পড়েছেন ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা
কুমিল্লার মুরাদনগরে ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে। নবগঠিত এই কমিটিতে একসময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এক ব্যক্তিকে মুরাদনগর ছাত্রলীগের সভাপতি এবং জুলাইয়ের সমন্বয়কে দেওয়া হয়েছে সহ সভাপতি অভিযোগ উঠেছে। একই সঙ্গে কমিটিতে সহসভাপতিসহ গুরুত্বপূর্ণ পদ থেকে বাদ পড়েছেন দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা।
এ ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা নবগঠিত কমিটি বয়কটের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। তাদের অভিযোগ, মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করা নেতাকর্মীদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে।
স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, কমিটি গঠন নিয়ে নানা প্রশ্ন ও অসন্তোষ রয়েছে।
নবগঠিত কমিটি নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের দাবি, বিতর্কিত কমিটি পুনর্বিবেচনা করে প্রকৃত ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM