জামিল হোসেন, ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চারজনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার জিডি নং-৯০০ মূলে আটক দুজন হলেন—মো. এবাদুর রহমান পারভেজ (২৬), পিতা ও ঠিকানা: শ্যামপাড়া এবং হাসান আহমেদ (৩০), ঠিকানা: ঘনকাই। তারা ছাতক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অপরদিকে, ছাতক থানার জিডি নং-৮৭১ মূলে আটক দুজন হলেন—মো. আলেক মিয়া (২৫) ও মো. বিল্লাল হোসেন (১৯)। তারা উভয়ই চরের বন এলাকার বাসিন্দা এবং ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM