কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি কোম্পানীগঞ্জের থানা সদর পয়েন্ট থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে আয়োজিত পথসভায় নেতারা বক্তব্য দেন।
পথসভায় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য হলেও সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই রাজনৈতিক অধিকারের অংশ হতে পারে না।
তারা আরও বলেন, দেশের স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনীতির মাঠে মতের লড়াই থাকবে, তবে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। ঐক্যই রাজনৈতিক শক্তির ভিত্তি এবং জনগণের আস্থাই সেই শক্তির সবচেয়ে বড় পুঁজি।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নান মনাফ, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, , উপজেলা বিএনপির উপদেষ্টা আহমদ শাহনেওয়াজ লিটন।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, রজন মিয়া, ইনজাদুর রহমান ও ফরিদ বিন বাছির, উপজেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ওসমান আলী, সাবেক সহসাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, শিহাব উদ্দিন, ইফতেখার মাহমুদ পাবেল, বজলু মিয়া, আজিজুল হক।
আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক মানিক মিয়া, বিএনপি নেতা জুয়েল আহমদ ও শামীম আজাদ, কৃষক দলের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক নুরুল আমিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এলাইচ মিয়া, ছাত্রদলের সদস্যসচিব ইকবাল হোসেন এবং এম সাইফুর রহমান কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন সরোয়ারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM