জামিল হোসেন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’। শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
এবারের পরীক্ষায় ছাতক উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি কিন্ডারগার্টেনের মোট ৩ হাজার ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলার ৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, সুস্থ প্রতিযোগিতার চর্চা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা প্রকাশের সুযোগ পেয়েছে।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM