জামিল হোসেন ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক পৌরসভার মন্ডলীভোগ এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬’ ফুটবল টুর্নামেন্টের সিজন-২। জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মন্ডলীভোগ ভ্যান গার্ড। অপরদিকে রানার্সআপ হয়েছে মন্ডলীভোগ আরকেএম অ্যাভেঞ্জার্স।
মন্ডলীভোগ হাসপাতাল রোডের বালুর মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের খেলা উদ্বোধন করেন সাবেক ফুটবলার ও ছাতক উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি হাজী নিজাম উদ্দিন এবং ছাতক সরকারি মডেল হাই স্কুলের সাবেক সহকারী শিক্ষক পঙ্কজ কুমার দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত।
খেলায় সভাপতিত্ব করেন সুবেদার খান, জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন। পাভেল আহমেদের নেতৃত্বে খেলাটি পরিচালিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেন রানা, জিবরান, ফুয়াদ, প্রান্ত, রুবেল ও আদনান। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন সেবুল মিয়া, ইশতিয়াক তানবীর, বাবুল মিয়া, সোহাগ আহমেদসহ এলাকার ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ২৫ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়। এ পুরস্কারের দাতা ফ্রান্সপ্রবাসী ছাহিদুর রহমান ছাহিদ, মেডিকেল রোড। রানার্সআপ দলের জন্য ১৫ হাজার টাকা ও ট্রফি প্রদান করেন হাজী আতিক মিয়া অ্যান্ড সন্স। তৃতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা প্রদান করেন ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সাইফুর রহমান। এছাড়া প্রত্যেক খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের পৃষ্ঠপোষকতা করেন জিবরান রহমান।
আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, নতুন খেলোয়াড় তৈরি এবং যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM