কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ মোঃ সাকিব আল হাসান ভূঁইয়া:
রংপুরের কাউনিয়ায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন গুলিবিদ্ধ আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন। তিনি পেশায় একজন ঝালাই (ওয়েল্ডিং) বিক্রেতা ছিলেন। তাঁর গেজেট নম্বর ১১৬৩।
আজ আনুমানিক বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও পরিচিতজনদের মাঝে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM