নুর হোসেন শার্শা (যশোর)প্রতিনিধি:
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি বাটন ফোনসহ শাহাদাত হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কায়বা শেখের আমবাগানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শাহাদাত হোসেন শার্শা উপজেলার বাড়িপুকুরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।বিজিবি সূত্রে জানা যায়, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীন কায়বা বিওপির নায়েক মো. আরিফ হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় শাহাদাতকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ভারতীয় ইয়াবা, একটি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল ও একটি সিম্ফনি বাটন ফোন উদ্ধার করা হয়
উদ্ধার করা ইয়াবা, মোটরসাইকেল ও অন্যান্য সামগ্রীর আনুমানিক সিজার মূল্য এক লাখ ৪১ হাজার টাকা। আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামাল শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM