মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মালিক। দীর্ঘদিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও কারানির্যাতিত এই নেতার প্রার্থিতা ঘোষণায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, এম এ মালিক দীর্ঘ সময় ধরে দলের দুঃসময়ে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলীয় আদর্শ বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি একাধিকবার রাজনৈতিক মামলার শিকার হয়েছেন এবং দীর্ঘদিন কারাভোগ করেছেন। শত জুলুম-নির্যাতনের মুখেও তিনি দল ও এলাকার মানুষের কাছ থেকে সরে যাননি; বরং সবসময় তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকেছেন।
প্রার্থিতা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এম এ মালিক বলেন, "দলের দুঃসময়ে রাজপথে ছিলাম, জেল-জুলুম সহ্য করেছি কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হইনি। কৃষ্ণপুর ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে কৃষ্ণপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।"
এদিকে, ত্যাগী ও পরীক্ষিত এই নেতার প্রার্থিতা ঘোষণায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় ভোটারদের মতে, দীর্ঘদিন কারাভোগ করা এবং এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকা একজন নির্ভীক নেতা চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত হবে।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষ ও মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় এবং গণসংযোগ শুরু করেছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM