রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।
১৮ নভেম্বর( বুধবার) রাত আনুমানিক ১১ ঘটিকায় রায়পুর মার্চেন্টস একাডেমির পেছন থেকে থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় এবং বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়।
ঘটনার পরপরই ধাওয়া করে ছাত্রদলের নেতাকর্মীরা দুইজনকে আটক করেন এবং থানায় সোপর্দ করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নিজাম উদ্দিন ভূঁইয়া মুঠোফোনে বলেন- সৌদি আরবে অবস্থানরত উপজেলা ছাত্রলীগ নেতা মো. শাকিল হোসেন (ওরফে পৌর শাকিল)-এর নির্দেশনায় আটক ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায়। ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM