সজীব খান,চাঁদপুর:
চাঁদপুরে টানা বর্ষণে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে শহর ও বিভিন্ন এলাকার সড়কে কাদাপানির সৃষ্টি হয়েছে। এতে বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
টানা বৃষ্টির প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও দেখা দিয়েছে স্থবিরতা। দোকানপাট খুলে বসে থাকলেও ক্রেতাদের তেমন আনাগোনা না থাকায় অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। হাটবাজারগুলোতেও ক্রেতাদের উপস্থিতি নেই বললেই চলে।
অন্যদিকে, বৃষ্টির কারণে ঘরবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ফলে রাস্তাঘাট ও বাজারগুলোতে মানুষের চলাচল অনেকটাই কমে গেছে।
সব মিলিয়ে টানা বর্ষণে চাঁদপুরের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের আয়-রোজগার। বৃষ্টির এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM