মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বিশেষ দোয়া মাহফিল, খাদ্য বিতরণ ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ ২০ নভেম্বর (বৃহস্পতিবার) ধর্মমন্ত্রীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যেও খাবার বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, জন্মদিনকে কেন্দ্র করে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের দরিদ্র, এতিম ও অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত বিএনপির স্থানীয় নেতাকর্মীরা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে হাসপাতালের রোগী, মাদ্রাসার এতিম শিশু এবং অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, মানুষের সেবা ও অসহায়দের পাশে দাঁড়ানোই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও তাঁরা এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM