কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
আগামী ৩০ নভেম্বর সোমবার সাংস্কৃতির রাজধানী খ্যাত কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং জেলার বন্ধ ও সংকটাপন্ন শিল্প প্রতিষ্ঠান গুলোর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সোমবার ১৬ নভেম্বর বিকাল ৩ টায় কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা যায় নির্বাচন পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ও স্বাস্থ্য কার্ড সহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া এ সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, কুষ্টিয়া সুগার মিল লিমিটেড, মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পূনরুজ্জীবন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ১৯ নভেম্বর দলীয় নেতাকর্মীদের নিয়ে সম্ভাব্য সমাবেশ স্হল কুষ্টিয়া আবরার ফাহাদ ষ্টেডিয়াম পরিদর্শন করেছেন। তিনি বলেন কুষ্টিয়া সফরে প্রধানমন্ত্রী মেডিকেল কলেজ হাসাপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।শতবর্ষী প্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল, মোহিনী মিল চালুর বিষয়ে আলোচনা হবে।
তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM