মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় স্কার্ফ সিরাপসহ একটি প্রাইভেট কার ও মোবাইল ফোন জব্দ করেছে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী এসআরবি-৬ (সিপিসি-২)। এ সময় প্রাইভেট কারের চালক ইমরান (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬ খুলনার সিপিসি-২ ঝিনাইদহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশিচৌকি বসায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল অবৈধ ভারতীয় স্কার্ফ সিরাপ, একটি চায়না বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে সিরাপ বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে চালককে আটক করা হয়।
আটক ইমরান (২২) বরগুনা জেলার আমতলী থানার কচুপাতরা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, উদ্ধার করা ১ হাজার ৪৩১ বোতল স্কার্ফ সিরাপের আনুমানিক মূল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা এবং মোবাইল ফোনের মূল্য ২ হাজার ৫০০ টাকা। প্রাইভেট কারের মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি। গাড়ির মূল্য বাদে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৫ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা।
আটক ব্যক্তি, উদ্ধার করা সিরাপ, মোবাইল ফোন ও প্রাইভেট কার মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
মহেশপুর থানার ওসি ইমরান আলম জানায় এবিষয়ে মহেশপুর থানায় এসআর বি-র পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM