1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়িতে বাসের ধাক্কা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৮৪ বার পঠিত

পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়িতে বাসের ধাক্কা – নয়া কণ্ঠ

মোঃ আল-আমিন (আলিফ) ঢাকা


ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কমর আব্বাস খোখর ও তার পরিবারকে বহনকারী প্রাইভেটকারের সামনের অংশ বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে। তবে, গাড়িতে ধাক্কা সবাই অক্ষত রয়েছেন।
দুর্ঘটনা কবলিত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কমর আব্বাস খোখরের গাড়ি।

শুক্রবার (২৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে প্রাইভেটকারে থাকা ডেপুটি হাই কমিশনার, তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর, ছেলে মোহাম্মদ খোখর অক্ষত আছেন। এ ঘটনায় বাসচালক মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর হাইওয়ে থানায় কিছু সময় অবস্থান করে কমর আব্বাস খোখর ও তার পরিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল চলে গেছেন।

তিনি আরও জানান, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার নিজে প্রাইভেটকার চালিয়ে পরিবার নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে যাচ্ছিলেন। হবিগঞ্জ থেকে বিরতিহীন দুরন্ত পরিবহন বাসের সঙ্গে তাদের গাড়িটির ধাক্কা লাগে। এতে গাড়ির ক্ষতি হলেও ডেপুটি হাই কমিশনার এবং পরিবারের সদস্যদের কারও কোনো ক্ষতি হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD