নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন
বিশেষ প্রতিনিধি: মোঃ মাকিবুর রহমান
ঢাকার সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে পার্কিং করে রাখা একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।
সন্ধ্যার দিকে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে মহাসড়কে পার্কিং করে রাখা একটি ট্রাকে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ট্রাকটির সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং চারপাশে ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলে আগুন লাগার পর মহাসড়কে চলাচলকারী যানবাহন ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না কিংবা ট্রাকটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ট্রাকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM