স্টাফ রিপোর্টার,মিজানুর রহমান:
দিনাজপুরের বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক (আদিবাসী) জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উপকারভোগীদের মধ্যে এসব শিক্ষা বৃত্তি ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল তুলে দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের সরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান তাদের শিক্ষার অগ্রযাত্রাকে আরও সহজ করবে। পাশাপাশি সেলাই মেশিন নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM