মাসুদুল হাসান মাসুদ,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে
উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু,
যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, বাজার বণিক সমিতির সভাপতি মিন্টু তরফদার, সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে অংশগ্রহণকারী বিএনপির নেতা কর্মীরা দেশবিরোধী আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় নেতাকর্মীরা দেশের স্থিতিশীলতা রক্ষা এবং রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলটি ভূঞাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ কর্মসূচির মধ্য দিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন বিএনপির নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM