মোঃ হোসেন চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা এক ওয়ারেন্ট ভুক্ত আসামি সাবেরা খাতুনকে,ধরতে গিয়ে পুলিশ, আসামির স্বামী পুলিশ দেখে স্ট্রোক করে, মোঃ শহীদ (৬১) নামে এক ব্যক্তি মৃত্যু হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২ দিকে ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন ৮ নাম্বার ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকার,এই ঘটনা ঘটে,
নিহত মোঃ শহীদ আলম, চৌধুরীপাড়া ৮ নম্বর ওয়ার্ড
এলাকার,আব্দুল আজিজের ছেলে,তিনি এক জন স্থানী বাসিন্দা ছিলেন।এবং এই বিষয়ে,শহীদের ছোট ভাই,আকবর হোসেন জানান,আমার ভাই,শহীদের স্ত্রী,সাবেরা খাতুনের একটি মামলা ওয়ারেন্ট হওয়াতে,পুলিশ তাকে ধরতে আসলে সে সময় তার স্ত্রী ঘরে না থাকায়,আমার ভাইকে ঘর থেকে ডেকে নিয়ে আসলে সে পুলিশ দেখে হঠাৎ স্ট্রোক করেন।
তখন তাকে স্থানীয় গ্রামবাসী ও আমরা সীতাকুণ্ড মেডিকেল কমপ্লেক্স নিয়ে গেলেন সেই খানে কর্মরত চিকিৎসা তাকে মৃত্যু ঘোষণা করে।
তিনি আরো বলেন, আমার ভাই মোঃ শহীদ উল্লাহ, এর আগেও তিনবার স্টোক করেছিলেন,সে হয়তো আজ পুলিশ দেখে স্ট্রোক করে মৃত্যু হয়েছে,এ মৃত্যুতে কারো হাত নেই হয়তো আমার ভাইয়ের হায়াত শেষ হয়ে গিয়েছে এ বিষয়ে আমাদের কোন অভিযোগ নেই।
এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায় ।সাবেরা খাতুনের নামে একটি মামলাও থাকায়,গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার একটি দল ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতারের জন্য এ এস আই মোঃ সাব্বির,আসাামি বাড়িতে গেলে, সেইখানে আসামি না থাকায়,তার স্বামী ঘর থেকে এগিয়ে আসলে, হঠাৎ পুলিশ থেকে স্ট্রোক করে এক পর্যায়ে পড়ে যান। তাকে পুলিশ ও গ্রামবাসী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন। সাবেরা খাতুন নামে একজন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ আসামির বাড়িতে গেলে,সেইখানে আসামি সাবেরা খাতুনের,স্বামী শহীদ ঘর থেকে এসে পুলিশ থেকে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে শুনেছি। এবং এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM