মোহাম্মদ নুরে আলম চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
আজ ১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার রাতে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পতেঙ্গায় একটি প্রতিবাদী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও’ এবং ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পতেঙ্গা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি রাত আটটার দিকে পতেঙ্গার আরাফাত গলির মুখ থেকে শুরু হয়ে কর্ণফুলী ইপিজেড গেইট সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে। পরবর্তীতে পতেঙ্গা থানা বিএনপি কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিটি সমাপ্ত হয়। উক্ত অবস্থান কর্মসূচি ও মিছিলে (পতেঙ্গা) থানা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহাম্মদ জসিম উদ্দিন – সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, পতেঙ্গা থানা বিএনপি (নেতৃত্বদানকারী)। মো. সেলিম – সাবেক সাংগঠনিক সম্পাদক, পতেঙ্গা থানা বিএনপি। মো. শহীদুল ইসলাম রানা – সাবেক দফতর সম্পাদক, পতেঙ্গা থানা বিএনপি। মো. নাছির – সাবেক মানবাধিকার সম্পাদক, পতেঙ্গা থানা বিএনপি। নেছার আহমেদ – সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ৪০ নং ওয়ার্ড বিএনপি। মো. সালাহউদ্দিন – যুগ্ম আহ্বায়ক, ৪০ নং ওয়ার্ড বিএনপি। বেলাল উদ্দিন – সভাপতি, তাঁত দল, পতেঙ্গা থানা। মেহেদী হাসান সাদ্দাম – সাধারণ সম্পাদক, পতেঙ্গা থানা, শ্রমিক দল। হোসেন তুহিন – যুগ্ম আহ্বায়ক, পতেঙ্গা থানা ছাত্রদল। মো. ইসমাইল – সাবেক সিনিয়র সহ-সভাপতি, পতেঙ্গা থানা শ্রমিক দল। মোহাম্মদ কাদের সোপেল। শ্রমিক দলের সুমন। বিএনপির নেতা রাজেদুল আলম।
এছাড়া বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে বক্তারা নিষিদ্ধ সংগঠনটির যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM