রাজবাড়ী (গোয়ালন্দ প্রতিনিধি):
রাজবাড়ীর গোয়ালন্দে জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সজল শেখ (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা পিংকি আক্তার নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজল শেখ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের সাজাহান শেখের ছেলে।
আহত পিংকি আক্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোরাফ মন্ডল পাড়ার প্রবাসী মো. ফরিদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলটিকে জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক সজল শেখ নিহত হন এবং পিংকি আক্তার গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আহত নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM