ওবায়দুল্লাহ কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে সক্রিয় বিভিন্ন বনদস্যু বাহিনীকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে চাল, সয়াবিন তেল, সিগারেট ও পানির জারসহ ১৯ ধরনের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।
পুলিশ ও কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনে দীর্ঘদিন ধরে সালাম, মনঞ্জু, অলী, ফজলু, মিঠু ভাই ভাই, বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনী তৎপর রয়েছে। লোকালয়ের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে এসব বনদস্যুর গোপন যোগাযোগ রয়েছে এবং তারা বনদস্যুদের নিয়মিত খাবার, বিশুদ্ধ পানি ও প্রাত্যহিক ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী পাচার করে আসছেন—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তি
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM