ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক,সাকিব হাসান নাইম:
দিনাজপুরের ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিনুর ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান। তিনি জানান, গ্রেপ্তার শাকিনুর ইসলামকে বুধবার দুপুরে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিনুর ইসলাম উপজেলার রামেশ্বরপুর গ্রামের আজিবর রহমানের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার সামনে কয়েকজনের মাদক কেনাবেচার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসআই আহনাফ তাহমিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শাকিনুর ইসলামকে আটক করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।
অভিযানকালে শাকিনুর ইসলামের ডান হাতে থাকা একটি পলিথিনের ভেতর থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ঘোড়াঘাট থানার ওসি মাহমুদ হাসান জানান, এ ঘটনায় শাকিনুর ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা, সহায়তা ও পরিবহনের অভিযোগে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM