মোঃ আলমগীর বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ৩নংওয়ার্ড বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ (৩বান ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা) বিতরণ করা হয়েছে।এর আগে তাৎক্ষনিকভাবেগত ১০নভম্বর ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবর বিতরণ করা হয়েছিলো জেলা পরিষদের পক্ষে।
১৭ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যানের মিজ মাম্যা চিং মহোদয়ের পক্ষে জেলা পরিষদের সন্মানিত সদস্য জনাব চনু মং ও মাওসেতুং তঞ্চাঙ্গ্যা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশ্যে বলেন, জেলা পরিষদের সদস্য চনু মং বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে যে সাহায্য দিচ্ছি তা অতি সামান্য ভবিষ্যতে আপনাদেরকে সবদিক দিয়ে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হবে এবং সব সময় অব্যাহত থাকবে, এবং পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় সব সময় আপনাদের পাশে আছেন এবং থাকবেন। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এলাকাবাসীসহ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ব্যক্তিবর্গ, ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM