মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী:
রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন রাজশাহী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব রাশিকুজ্জামান প্রিতমের নেতৃত্বে ছাত্রলীগের ওই দুই কর্মীকে আটক করা হয়। পরে তাদের বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মেশকাতুল আহমেদ অভি। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম হযরত আলী। অপরজন একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ। তিনি মোহনপুর উপজেলার তশপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক দুই শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে তাদের কোনো দলীয় পদ-পদবি থাকার তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানা গেছে, আটক দুই শিক্ষার্থীকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM