দামুড়হুদা উপজেলা প্রতিনিধি সেলিম মেহফুজ মিল্টন:
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন গহেরপুর কানাপুকুর এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ডাকাতদের হামলায় দুইজন সাবেক চেয়ারম্যান মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে গহেরপুর কানাপুকুর নামক স্থানে একদল সশস্ত্র ডাকাত সড়কে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় ওই পথ দিয়ে যাওয়া একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের গতিরোধ করে তারা।
ডাকাতদল গাড়ি দুটির যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় গাড়িতে থাকা দুজন সাবেক চেয়ারম্যান আহত হন। পরে ডাকাতরা যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ আনুমানিক ১ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM