এসএম দৌলত জেলা প্রতিনিধি বগুড়া:
ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়াসহ সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ার চত্বরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, বগুড়া জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার সভাপতি এ কে এম ফজলুর রহিম টিপু, সিনিয়র সহসভাপতি ইনছান আলী, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাজেদুর রহমান স্বপন।
এ সময় আরও বক্তব্য রাখেন পরিচালক বৃন্দ, জাহিদুর রহমান জাহিদ, মাসুদ রানা রাজু, মাসুদ রানা মাসুদ, শামসুর রহমান, মশিউর রহমান নয়ন, ফজলে রাব্বি জুয়েল, রোকনুজ্জামান বুলেট, শাফি মাহমুদ শাফি, রায়েনুল ইসলাম, পারভেজ, মমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত দেশের ওষুধ ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। তাই অবিলম্বে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলকে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে। ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পূর্বের মতো বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানান।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM