রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
ফার্মেসি সার্টিফিকেট রেজিষ্ট্রেশন কোর্স পরিচালনায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে সংগঠনের ব্যানারে ঘন্টাব্যাপী এ আয়োজন করা হয়।
এসময় বক্তব্য দেন বাংলাদেশ কেমিস এন্ড ড্রাগিস্টস সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি উত্তম দেবনাথ, সহ-সভাপতি রেজাউল হক দুলাল ও রায়পুর উপজেলা সভাপতি এজাজ হোসেন রোমান। এতে সমিতির আর ২০ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের জেলা সভাপতি উত্তম দেবনাথ বলেন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ফার্মেসি সার্টিফিকেট রেজিষ্ট্রেশন কোর্স পরিচালনায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিল প্রত্যাহার করতে হবে। তা না হলে আমরা আরও বড় ধরণের আন্দোলনে নামতে বাধ্য হবো। ফার্মেসি সার্টিফিকেট রেজিষ্ট্রেশন কোর্স পরিচালনায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা আগেও ছিল এখনো থাকতে হবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM