বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. পলাশ মুন্সি (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি এলাকার একজন চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল উপপরিদর্শক মো. আকবর হোসেনের নেতৃত্বে গোবিন্দপুর এলাকায় পলাশ মুন্সির নিজ বসতঘরে অভিযান চালায়। এ সময় বসতঘরের ভেতরে অবস্থানরত পলাশ মুন্সিকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার পলাশ মুন্সি বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. জালাল আহম্মেদ মুন্সির ছেলে।
এ ঘটনায় উপপরিদর্শক মো. আকবর হোসেন বাদী হয়ে পলাশ মুন্সির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী। তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে পলাশ মুন্সিকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM