বিশেষ প্রতিনিধি, মো. মানিক মিয়া (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে বিছানাকান্দি সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য ভুলবশত বা বিনা অনুমতিতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
পরবর্তীতে একই দিন সন্ধ্যা ৭টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে আটককৃত বিএসএফ সদস্যকে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অক্ষত অবস্থায় হস্তান্তর করে বিজিবি।বিএসএফ সদস্যকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আমরা তাকে হস্তান্তর করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক আছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি তৎপর রয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM