সরকার শাহাদত হোসেন:
সচেতনতাই পারে সমাজকে অপরাধমুক্ত রাখতে এবং প্রগতির পথে এগিয়ে নিতে। মাদকসহ সব ধরনের অপরাধ থেকে দূরে থেকে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।
গতকাল গাইবান্ধা সরকারি মহিলা কলেজের হলরুমে ‘আমরাও ছড়াবো আলোর সুবাস’ শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্যের অপব্যবহার রোধসহ সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সবুজ কুমার বসাক বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই তাদের মাদকসহ সব ধরনের অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। নিজেদের সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদের মধ্যেও সচেতনতা ছড়িয়ে দিতে হবে।”
গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী অধ্যাপক হাসান কবির ও নারীনেত্রী-সাংবাদিক রিক্তু প্রসাদ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন পৌশি আলম, সাদিয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের সমন্বয়ক ও সাংবাদিক ময়নুল ইসলাম। এতে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM