আরিফুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে কাটাখালীতে রাজু মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোল্লা রাজু আহমেদ ও সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে সুজন-সোহাগ পরিষদকে জেলা যুবদলের দায়িত্ব প্রদান করায় কাটাখালীতে আনন্দ মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কাটাখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে আনন্দ মিছিল ও র্যালিটি প্রদক্ষিণ করে। পরবর্তীতে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় যুবদল নেতা আরব মল্লিক, ইমদাদুল হক, আল-আমিন মল্লিক, বাদশা, ছাত্রদল নেতা পলাশসহ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উক্ত আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিল ও র্যালি অংশগ্রহণকারীরা দেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদ জানান। এ সময় নেতৃবৃন্দ দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM