রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উত্তর তেমুহনী এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরে মধুবন বেকারি অ্যান্ড সুইটসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩২ এর (খ) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী মধুবন বেকারি এন্ড সুইটস অভিযান পরিচালনা করা হয়, এখানে পন্যের মেয়াদ উত্তীর্ণ ও অগ্রিম তারিখ প্রদান। অস্বাস্থ্যকর পরিবেশ সহ বিভিন্ন অভিযোগে নিরাপদ খাদ্য আইন -২০১৩ অনুযায়ী ৩২ এর (খ) দ্বারা দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে
জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM