ক্রাইম স্টাফ রিপোর্টার নূর আহমেদ শান্ত ঢাকা:
ভোর সকাল থেকে শুরু হয়েছে আদাবর থানা বিএনপি ও ৩০ নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি।
আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব সাদেক হোসেন স্বাধীন ভাইয়ের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ৩০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গইদ্যার ব্রিজের সংলগ্ন এলাকায় ভোর থেকে এ কর্মসূচি চলতে থাকে।
সকাল থেকেই নেতাকর্মীরা দলে দলে কর্মসূচিস্থলে জড়ো হতে থাকেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতৃত্বের প্রতি আস্থা রেখে সকলে সুশৃঙ্খলভাবে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় নেতাকর্মীরা সাংগঠনিক ঐক্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, তৃণমূলের শক্তিই দলের মূল শক্তি।
ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলে নেতারা জানান।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবেস্থান ত্যাগ করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM