বরগুনা প্রতিনিধি: আল মামুন:
বরগুনায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুর ২টা ২০ মিনিটের দিকে বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরগুনার সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নিজ বসতঘরের দক্ষিণ পাশের খোলা বারান্দায় ইয়াবা সেবনরত অবস্থায় রফিউদ্দিন আহমেদ দিপু (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি সড়ক এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত হেমায়েত উদ্দিন এবং মাতার নাম মৃত দিনারা বেগম।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় একটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM