মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন(১)মোঃ শহিদুল ইসলাম (৪৫), ৩ নম্বর পান্তাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি(২)মোঃ আবু হাসান (৫০), ৫ নম্বর শ্যামকুড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক(৩)মোঃ মনিরুল ইসলাম ওরফে লাভলু (৬০), ১ নম্বর এসবিকে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এবং (৪)মোঃ ইমদাদুল হক (৫৫), ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, মহেশপুর থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি মহেশপুর থানার ৯ মার্চ ২০২৬ তারিখের ১৬ নম্বর মামলা। যার জিআর নম্বর ৯৪ এবং দণ্ডবিধির ৪৩৬/৪২৭ ধারায় দায়ের করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম জানান, গ্রেপ্তার চারজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM