রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে রাতের আঁধারে কৃষকের হারভেস্টার মেশিনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মেশিনের যন্ত্রাংশ পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতির হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৬ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নে ৭নং ওয়ার্ডে এ অগ্নিসংযোগ সংযোগ এর ঘটনা ঘটে।
এতে স্থানীয় ইউপি সদস্য ও কৃষক নজরুল ইসলাম চুন্নুর ধান কাটার হারভেস্টার মেশিনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়েগেছে ক্যাবল সহ অন্যান্য যন্ত্রাংশ। প্রাথমিকভাবে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েদিন থেকে মেরামত করে ধানকাটার জন্য হারভেস্টার মেশিনে প্রস্তুত করা হয়েছিলো। আজ সকাল থেকে মিশিনটি মাঠে ধান শুরু করার কথা। গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কৃষকের হারভেস্টার মেশিনে আগুন ধরিয়ে দেয়। আগুনে মেশিনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।
কৃষকের জীবিকা ও ফসল কাটার মৌসুমে এমন ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম চুন্ন বলেন, এই হারভেষ্টার মেশিনে, মেরামত করেছি আজকে মাঠে কৃষকের ধান কাটতে যাবো। এই মধ্যে গত রাতে কেবা কাহারা মেশিনটিতে গুনে জালিয়ে দেয় এত করে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM