
মোহাম্মদ নুরেআলম চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলোচনায় মোঃ সরওয়ার উদ্দীন সেলিম পদপ্রত্যশী,চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি(চট্টগ্রাম বিভাগ),চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক,চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সরওয়ার উদ্দীন সেলিম বলেন,আমি বিগত সতের বছর ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানা,মিরসরাই থানা এবং জোরারগঞ্জ থানায় দায়ের করা ৪৯ টি মিথ্যা ও গায়েবী মামলার স্বীকার হয়ে বার বার জেল জুলুম নির্যাতনের স্বীকার হয়েছি,তবুও এক দিনের জন্য রাজ পথ ছেড়ে যাইনি।
সকালে ফ্যাসিষ্টের কারাগার থেকে মুক্ত হয়ে বিকালে রাজপথে মিছেলে নেতৃত্ব দিয়েছি,বিকালে কারাগার থেকে মুক্ত হয়ে পরেরদিন সকালে নেতা কর্মীদেরকে নিয়ে ফ্যসিষ্টের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে শরীক হয়েছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান,ভারপাপ্ত মহাসচিব জননেতা জনাব এডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবের রহমান শামিম,সহ-সাংগঠনিক সম্পাদক মাননীয় প্রতিমন্ত্রী জনাব ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশীদ (ভিপি হারুন) ভাই সহ কমিটি গঠন প্রক্রিয়ায় জড়িত সকল নেতৃবৃন্দের প্রতি বিনীত ভাবে অনুরোধ করবো বিগত সময়ে রাজপথের আন্দোলন করতে গিয়ে যারা মামলা হামলা জেল জুলুম নির্যাতনের স্বীকার হয়েছেন,পরিচ্ছন্ন, যোগ্য,ত্যাগী এবং সংগঠন পরিচালনায় দক্ষ নেতৃত্বের হাতে দলের দায়িত্ব তুলে দিন। সংবাদ মাধ্যমকে জানান।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM