রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে লক্ষ্মীপুরে প্রাইভেট মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর ১১ নম্বর ওয়ার্ডের আমজাদ আলী পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় সদর উপজেলার বিভিন্ন প্রাইভেট মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নেয়।
এদিকে, সন্তানদের এমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। তারা বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি পড়ালেখায় মনোযোগী হতে উৎসাহিত করে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক জ্ঞান যাচাইয়ের পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের পড়ালেখায় আরও উৎসাহিত করাই মূল লক্ষ্য।
শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থী তৈরি এবং প্রাইভেট মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM