এস.এম দৌলত, জেলা প্রতিনিধি, বগুড়া:
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে সাপ্তাহিক প্রচার কর্মসূচি, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
প্রচার কর্মসূচি শেষে কলেজ ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে একটি মিছিল বের করা হয়। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং ছাত্রসমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত প্রচার কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM