সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ
বগুড়ার কাহালু উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ইউপি সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট নুনগুলা আঞ্চলিক সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বাবর আলী (৬৫) ও আব্দুল বাসেদ (৭০)। দুর্ঘটনায় আহত ব্যক্তি হলেন মোঃ আব্দুল মুকিম (৬০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ৩জন একটি মোটরসাইকেলে করে কাহালু সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাইকড় পাঞ্জুয়াপাড়া পাকা রাস্তায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো-ট-১২-৪২৭২) মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইউপি সদস্যসহ দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মো. আব্দুল মুকিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM