পাবনা জেলা প্রতিনিধিঃ আব্দুল্লাহ আল মামুন:
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাউতি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৭ পিস ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি ডলি রানী সরকার, স্কোয়াড কমান্ডার এএসপি আসাদুজ্জামান, ধুলাউড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম এবং সাঁথিয়া থানার এসআই আব্দুল লতিফ।
বিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক ককটেল বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে এসব বোমা কে বা কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM