বরগুনা জেলা প্রতিনিধিঃ আল মামুনঃ
বরগুনা সদর থানায় নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক বৃদ্ধ নানা শ্বশুর। সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করেন মাওলানা সোহরাব হোসেন।
অভিযুক্তের নাম মো. রব্বানী গাজী। তিনি পনু গাজীর ছেলে এবং অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই।
অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তার বাড়ির পাশেই বসবাস করেন অভিযুক্ত রব্বানী গাজী।
লিখিত অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মীয় অনুশাসনের কথা বিবেচনা করে তিনি রব্বানী গাজীকে নামাজ পড়ার পরামর্শ দেন। এতে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা চলাচলের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।
বৃদ্ধ বয়সে চলাফেরার জন্য লাঠির ওপর নির্ভরশীল হওয়ায় এ ঘটনায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান অভিযোগকারী। এছাড়া অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্ন সময় পথে-ঘাটে গালিগালা
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM