দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:-
ফ্যাসিবাদী অপশক্তি কর্তৃক নৈরাজ্য ও সন্তাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পৃথক ব্যানারে প্রতিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিএম অনুষদের ডিন অধ্যাপক ড.বদিউজ্জামান,পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড.মো:মাসুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান,মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মো: মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড.হাচিব মোহাম্মদ তুষার,সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ,কর্মচারী মো: কালাম শরীফ, মো: মাহবুবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান বলেন, সারাদেশে যেভাবে পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা এবং আগুন সন্ত্রাস চালানো হচ্ছে তা কোনভাবেই একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য হতে পারে না। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং সাধারণ মানুষের মনে আতংক সৃষ্টি করে কখনোই দেশের মঙ্গল বয়ে আনা সম্ভব নয়। দেশে যখন অস্থিশীলতা ও আগুন সন্ত্রাসের মত বর্বরতা চলে তখন আমাদের শিক্ষাব্যবস্হা, অর্থনীতি এবং আগামীর সম্ভাবনা হুমকির মুখে পড়ে।যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এবং দেশের অগ্রযাত্রাকে স্তদ্ধ করতে চাইছে,তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
#
কাজী জুবায়ের ইসলাম সোহান
দুমকি পটুয়াখালী প্রতিনিধি
মোবাঃ০১৭৯০৭৬১৪৯৫
তারিখঃ১৭/১১/২০২৬
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM