নুর হোসেন শার্শা (যশোর) প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সদস্যরা গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় গোগা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM