আব্দাহিয়ুর রহমান আপেল, সিনিয়র স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধাক্রম অনুসারে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) ও এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদেপদোন্নতি প্রাপ্ত ০২ জন পুলিশ সদস্যকে অদ্য ১৬ নভেম্বর ২০২৬ তারিখ র্যাংক ব্যাজ পড়িয়ে দেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। বিষয়টি পুলিশের মিডিয়া সেল থেকে পাবলিস্ট করা হয়।
পদোন্নতি প্রাপ্ত সদস্যরা হলেন এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুবার রহমান ও এএসআই (নিরস্ত্র) সতেন্দ্র নাথ বর্মন।
পুলিশ সুপার কুড়িগ্রাম পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদ্বয়কে অভিনন্দন জানান এবং সম্মানিত নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM