অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
আর্থিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিতকরণ এবং ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজবাড়ীতে আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি, রাজবাড়ী শাখার উদ্যোগে ‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’ প্রতিপাদ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতির বক্তব্যে অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি, রাজবাড়ী শাখার ব্যবস্থাপক, সেলিম খান বলেন, আর্থিক সাক্ষরতা মানে আর্থিক বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা অর্জন। বর্তমান সময়ে নিরাপদ ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। প্রতিটি গ্রাহককে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার পাশাপাশি আর্থিক বিষয়ে সচেতন হতে হবে।
তিনি বলেন, মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ওটিপি, পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।
ব্যাংক কর্মকর্তা পরিচয়ে কেউ ফোন করে অ্যাকাউন্ট সচল করার কথা বলে এনআইডি নম্বর, পাসওয়ার্ড কিংবা ওটিপি চাইলে তা দেওয়া যাবে না।
এমনকি ব্যাংকের প্রকৃত কর্মকর্তারাও গ্রাহকের কাছে ওটিপি বা পাসওয়ার্ড চাইবেন না। প্রতারণা থেকে বাঁচতে এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সেলিম খান আরও বলেন, ব্যবসায়িক হিসাব ও ব্যক্তিগত হিসাব আলাদা রাখতে হবে। এতে আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ করা সহজ হবে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ নির্ধারিত খাতে যথাযথভাবে ব্যবহার এবং সময়মতো কিস্তি পরিশোধ করাও আর্থিক সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ।
সেমিনারে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, রাজবাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার, নিশিকান্ত বসু এবং সিনিয়র অফিসার, সালমান শাহ সুমন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি, রাজবাড়ী শাখার দ্বিতীয় কর্মকর্তা, আল মামুন।
সেমিনারে উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি-এর এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষ ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন আর্থিক বিষয়ে তাঁদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন। আলোচকরা তাঁদের প্রশ্নের উত্তর প্রদান করেন এবং সচেতন ও নিরাপদ আর্থিক লেনদেনের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
সেমিনারে আর্থিক সাক্ষরতার গুরুত্ব, ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়-ব্যয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, নিয়মিত সঞ্চয়, দায়িত্বশীল ঋণ গ্রহণ ও পরিশোধ, উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অগ্রণী ব্যাংক পিএলসি, রাজবাড়ী শাখার সিনিয়র অফিসার, সালমান শাহ সুমন আর্থিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ব্যাংকিং সেবার যথাযথ ব্যবহার এবং আর্থিক লেনদেনে সচেতন ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অগ্রণী ব্যাংক পিএলসি, রাজবাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার, নিশিকান্ত বসু নিরাপদ ডিজিটাল লেনদেন, আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষা এবং ডিজিটাল আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM