চুয়াডাঙ্গা প্রতিনিধ:
চুয়াডাঙ্গায় জান্নাতুল মাওয়া জান্নাত (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যুকে ঘিরে রহস্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরিবারের সঙ্গে মনমালিন্যের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তবে সহপাঠীদের দাবি, তার পিতা মাতা শিশুকালে তাকে দত্তক নিয়েছিল এবং মৃত্যুর পর মৃতদেহ কাওকে দেখতে দেওয়া হয়নি এবং ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন করা হয় তার লাশ। তাঁদের সন্দেহ, এটি আত্মহত্যা নয় বরং হত্যাকাণ্ড হতে পারে। বিশেষ করে মরদেহের কপালে আঘাতের চিহ্ন থাকা এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করায় ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলছেন তারা।
জান্নাতুল মাওয়া জান্নাত চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার শরিফুল ইসলামের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) দিবাগতরাত আনুমানিক ৩টার দিকে পরিবারের সঙ্গে মনমালিন্যের জেরে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন মাওয়া। পরে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।তবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর সহপাঠীরা। সহপাঠী আব্দুল জব্বার বলেন, সহপাঠীর মৃত্যুর খবর পেয়ে তাঁরা হাসপাতালে গেলে পরিবারের লোকজন তাঁদের মরদেহ দেখতে দেননি। তাঁর দাবি, চুয়াডাঙ্গায় যে পরিবারের সঙ্গে মাওয়া থাকতেন, তাঁরা তাঁর জন্মদাতা বাবা-মা নন; তাঁকে ওই পরিবার দত্তক নিয়েছিল। মৃত্যুর কারণ জানতে মাওয়ার বাবা শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি কিছুই জানেন না বলে জানান।আব্দুল জব্বার আরও বলেন, মৃত্যুর আগের দিনও তাঁরা মাওয়ার সঙ্গে কথা বলেছেন। তখন তাঁকে স্বাভাবিক মনে হয়েছে। এক রাতের ব্যবধানে এমন মৃত্যু তাঁরা মেনে নিতে পারছেন না। তাঁর ভাষ্য, এক বড় আপুর কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, মাওয়ার কপালে আঘাতের চিহ্ন ছিল। এ কারণে তাঁদের মনে হত্যার সন্দেহ তৈরি হয়েছে। পাশাপাশি হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের বিষয়টিও তাঁদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে।এ বিষয়ে মাওয়ার বান্ধবী এ্যানি বলেন, ‘মাওয়া আমার খুব কাছের বান্ধবী ছিল। মাওয়া আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এ ঘটনায় পরিবারের কারও সম্পৃক্ততা থাকতে পারেচুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফারহানা ওয়াহিদ তানি বলেন, ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা পুলিশ সুপারের কার্যালয় থেকে লিখিত অনুমতি নিয়ে এসেছিলেন। তাঁরাও ময়নাতদন্ত করাতে চাননি।এদিকে মাওয়ার বাবা শরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। চুয়াডাঙ্গায় তাঁদের বাসার ঠিকানায় গিয়েও পরিবারের কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, মেয়ের দাফন সম্পন্ন করতে তাঁরা গ্রামের বাড়ি আলমডাঙ্গায় গেছেন।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার আবেদন করা হলে, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM