আরিফুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বাগেরহাট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত আংশিক কমিটিতে সূজন মোল্লাকে সভাপতি, মাসুদুজ্জামান মাসুদকে সিনিয়র সহ-সভাপতি এবং মনিরুজ্জামান মান্নাকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক, ইমরান খান সবুজকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক, আলী সাদ্দাম আহমেদ দীপ ও ওমর আলী মুন্নাকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুমন পাইককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
১৬ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ঘোষিত এ কমিটির অনুমোদন দেন।
কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM