ভোলা জেলা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন মোল্লা:
ভোলা জেলার দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোছাঃ জান্নাত বেগম (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অফিসার ইনচার্জ, দুলারহাট থানার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট থানাধীন আবুবক্করপুর ০৫ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ জান্নাত বেগমকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দুলারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে ভোলা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশ ভোলাকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM