মেহদী হোসেন, দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির সাজেক ভ্যালির সিজুগ ছড়া এলাকার সার্জেন্ট কামাল চত্বরে আকস্মিক অগ্নিকাণ্ডে একটি পাহাড়ি বসতবাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজেকের সিজুগ ছড়া এলাকার সার্জেন্ট কামাল চত্বর সংলগ্ন একটি পাহাড়ি বসতবাড়িতে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ার উপক্রম হয়, যার ফলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই খবর পেয়ে দীঘিনালা ও সাজেক জোনের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের যৌথ ও সময়োপযোগী প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফলে আশপাশের অন্যান্য বাড়িঘর বড় ধরনের মারাত্মক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM